দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আল্লারদর্গা বাজারে অবস্থিত আল্লারদর্গা ডায়াগনস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের ভুল অপারেশনের কারণে মৃত্যুর আশংকা হওয়ার অভিযোগ এনে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আল্লারদর্গা গ্রামের ভুক্তভোগী নজরুল ইসলাম এর ভাই জাহিদুল ইসলাম। অভিযোগে জাহিদুল ইসলাম উল্লেখ করেন , আমার ভাই নজরুল ইসলাম এর পায়ের দাপনার পিছনে একটি ফোঁড়া মত হয় তখন আমি সহ গত ২৪ শে নভেম্বর আল্লারদর্গা বাজারে অবস্থিত বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার ও জেনারেল হাসপাতালে যায়। সেখানে ডাক্তার মোস্তাফিজুর রহমান আমার ভাই নজরুল ইসলাম কে দেখেন এবং তিনি বলেন অপারেশন করা লাগবে বলেন।
এবং আমি ঐ খানে অপারেশন করাই। কিন্তু অপারেশন টেবিলে একজন ডাক্তার অপারেশন করে চলে যায় তাকে আমরা চিনি না। পরে শাহ আলম নামে এক ব্যক্তি কাটা স্থান পরিষ্কার করে। তবে শাহ আলম আগে একজন ডেকোরেটরের দোকানদার ছিলো, তার ডাক্তারি বিষয়ে কোন অভিজ্ঞতা আছে বলে আমাদের জানা নাই। শাহ আলম পরিষ্কার করার সময় কাটা স্থানে ভিতরে গজ কাপড় রেখে দেয়। এবং ২ মাস অতিবাহিত হলেও গজ কাপড় বের করে না। সেখানে ঘা তৈরি হলে আমার ভাই নজরুলের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি এবং তারা পুনরায় অপারেশন করেন এবং পূর্বে কাটা জায়গার ভিতরে গজ কাপড় পাই ডাক্তার।
এই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ইতিপূর্বে অনেক আছে কিন্তু তারা এলাকার প্রভাবশালী হওয়াতে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাইনা। এই ভুল চিকিৎসার সঠিক তদন্ত করে আইনের মাধ্যমে বিচার দাবি করেন জাহিদুল ইসলাম। এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, আজ (গতকাল) দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
