দৌলতপুরে ভারতীয় চকলেট বাজি ও পাতার বিড়িসহ আটক ১ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ভারতীয় চকলেট বাজি ও পাতার বিড়িসহ আটক ১

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৩, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায়  বিজিবির পৃথক অভিযানে ০১ জন ব্যক্তি সহ বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি, সিলডেনাফিল ট্যাবলেট এবং ভারতীয় চকলেট বাজি উদ্ধার হয়েছে । গতকাল সোমবার (২ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১ মার্চ রাত অনুমানিক ১ টার পরে  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ ময়রামপুর পাকা রাস্তার উপর একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে

সোনাতলা গ্রামের মৃত আবুল বিশ্বাস এর ছেলে  ইসরাফিল বিশ্বাস (৪৫), কে  ভারতীয় বেয়াল্লিশ  হাজার সাত শত আশি প্যাকেট পাতার বিড়ি, আট শত পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল সহ আটক কার হয় । এছাড়া  ০২ মার্চ ভোর অনুমানিক ৫ টার পরে  কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মন্ডলপাড়া মাঠ নামক স্থানে কাজিপুর বিওপির একটি চৌকষ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বার হাজার দুইশত চল্লিশ  পিস চকলেট বাজি উদ্ধার করা হয় ।  ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।