দৌলতপুরে বিদ্যুতের আগুনে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বিদ্যুতের আগুনে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৩, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে আব্দল কাদের এর বসতবাড়ি বিদ্যুতের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার (২ মার্চ)  দুপুর  অনুমানিক ১২ টার দিকে আগুন লােেগ। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনেন।

আগুনে প্রায় চার লক্ষাধিক পরিমান ক্ষতি সাধিত হয়েছে। আব্দুল কাদেরের স্ত্রী শিউলী বলেন, প্রতিদিনের মত বাড়ির দৈনন্দিন কাজকর্ম শেষ করে বসত ঘরে তালা দিয়ে মাঠের দিকে গিয়েছিলাম, এলাকাবাসী খবর দেয় আমার বসত ঘরে আগুন লেগেছে। এসে দেখি বসত ঘরের সব আসবারপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি আমরা। এসময় রিফাইতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রিপন মন্ডল পোড়াবাড়ি পরিদর্শন করেন।