আব্দুস সবুর ॥ কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের নিয়মিত চেক পোষ্টের মাধ্যমে, অফিসার ইনচার্জ দৌলতপুর এর সঠিক দিক নির্দেশনায় চেক পোষ্টে এসআই তুষার রায়হান ও এএসআই মাজেদ সহ সঙ্গীয়ফোর্স এর নেতৃত্বে থাকা টীম-উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের জয়রামপুর বাজারে হান্নানের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে। যাত্রীবাহী সিএনজিতে যাওয়ার সময় চেক পোষ্ট পুলিশের সন্দেহ হলে সিএনজিতে আরোহীতদের তল্লাশি করলে উল্লেখিত ব্যাক্তিদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল (৭.৬) ও ছয় রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন সহ তিনজন ব্যাক্তিকে আটক করে দৌলতপুর থানা পুলিশ। আটককৃত ব্যাক্তিরা কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন দূর্বাচর গ্রামের আব্দুল হাকিম (আকমল) এর ছেলে আশিকুজ্জামান (৩২), শহিদুল ইসলাম এর ছেলে আবু জাফর (৩২), রবিউল সরদার এর ছেলে রাসেল হোসেন (২৫)।
গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে কুষ্টিয়া দৌলতপুর থানাতে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯-অ ধারায় একটি নিয়মিত মামলা হচ্ছে। এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাজমুল হুদা এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমাদের কুষ্টিয়া পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায়, দৌলতপুরে মাদক-অস্ত্র সহ অন্যান্য অপরাধ দমনে সর্বোচ্চ ভূমিকাতে কাজ করে যাচ্ছি আমার দায়িত্বরত থানা পুলিশ সহ কুষ্টিয়া জেলা পুলিশ, প্রতিদিনের রুটিন অনুযায়ী মাদক-অস্ত্র(লেনদেন)স্পট এলাকাধীন চেকপোষ্ট চলমান থাকে,এরই ধারাবাহিকতায় আজ উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের জয়রামপুর বাজারে অবস্থানরত চেক পোষ্টে দায়িত্বরত টীম এই অস্র উদ্ধার করতে সক্ষম হয়েছে।তবে দৌলতপুর থানা এলাকা বর্ডার অঞ্চল, তাই মাদক ও অস্ত্রের আদান-প্রদান প্রতিরোধে সর্বোচ্চ ভূমিকা পালন করবো। তবে অপরাধী যে-ই-হোক কাউকে ছাড় দেওয়া হবেনা।
