দৌলতপুরে ফেন্সিডিল সহ ইকবালুর রহমান আটক
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫ (পনের) বোতল ফেন্সিডিল সহ ইকবালুর রহমান (৩৭) কে আটক করা হয়েছে। সে দৌলতপুর থানার হোসেনাবাদ হরিশংকরা গ্রামের ঝড়ু মন্ডল ও মেহেন খাতুন দম্পত্তির ছেলে।

দৌলতপুরে ফেন্সিডিল সহ ইকবালুর রহমান আটক
জেলা পুলিশের গোয়েন্দা শাখা সুত্রে জানা যায়, হোসেনাবাদ টু স্বরুপপুর গামী পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে ইকবালুর রহমান’র বসত বাড়ীর সামনে ফাঁকা জায়গায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইকবালুর রহমান’কে ১৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করে।
জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এই বিষয়ে দৌলতপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের নর ৩৬(১) সারনির ১৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও জেলা পুলিশের গোয়েন্দা শাখা সুত্রে জানানো হয়েছে। মামলা নং-২৯, তারিখ ১৬ নভেম্বর ২০২৩ ইং।
