দৌলতপুরে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২১, ২০২৩

কুষ্টিয়ার দৌলতপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

দৌলতপুরে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত দৌলতপুর কলেজের বিভিন্ন কক্ষে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। স্পেশালাইজড প্রশিক্ষক হিসেবে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা, পুলিশ সুপার এম এ রাকিব, জেলা নির্বাচন অফিসার আবু ওসমান, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ওবায়দুল্লাহ, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম। এসময় জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা নিরপেক্ষভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করার জন্য সকলকে নির্দেশনা দেন।