দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে শিশু নিখোঁজ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে শিশু নিখোঁজ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৮, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক জামে মসজিদ সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুর নাম মোমিন হোসেন (৫)।

সে ওই এলাকার মোহাম্মদ আলী মোল্লার ছোট ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ৪ থেকে ৫ জন সমবয়সী শিশু নদীতে ঝাঁপ দেওয়া খেলছিল। এ সময় মোমিন নদীর পানিতে নিখোঁজ হয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে ৫ বছরের একটি শিশু নিখোঁজের খবর পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে।’ এরপর খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।