দৌলতপুরে নৌকায় ভোট না দিলে টিসিবির পণ্য না দেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে নৌকায় ভোট না দিলে টিসিবির পণ্য না দেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৮, ২০২৩

কুষ্টিয়া দৌলতপুর উপজেলা মরিচা ইউনিয়নে পূর্ব ঘোষণা অনুযায়ী সুবিধাভোগীরা ইউনিয়ন পরিষদে টিসিবির ডিলারের কাছ থেকে পণ্য নিতে আসলে পণ্য দেওয়ার আগে সুবিধাভোগীদের নৌকায় ভোট দেওয়ার অঙ্গীকার করে নেওয়ার অভিযোগ উঠেছে মরিচা ইউনিয়ন চেয়ারম্যানের জাহিদুল ইসলামের বিরুদ্ধে ।

দৌলতপুরে নৌকায় ভোট না দিলে টিসিবির পণ্য না দেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

২৭ ডিসেম্বর মরিচা ইউনিয়ন পরিষদে এমন ঘটনা ঘটেছে বলে জানান সুবিধাভোগীরা। মরিচা ইউনিয়নে মোট ৫৫৪ জন সুবিধাভোগী। এ বিষয়ে সুবিধাভোগী, আকরামুল,শাহজাহান, মরিয়ম,আহাদ আলী সহ আর অনেকে বলেন, আমরা টিসিবির কার্ড ধারী। কিছু দিন আগে আমাদের কার্ড জমা নেয় পরিষদ থেকে। পরে আমরা ২৭ ডিসেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী টি সি বির পণ্য নিতে আসি।

বেলা অনুমানিক ১১ টার দিকে ৫ শতাধিক লোকের জমায়েত হলে চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন আপনারা শুনেন এই পণ্য দেয় আওয়ামীলীগ সরকার। আওয়ামীলীগের মার্কা নৌকা তাই নৌকায় ভোট না দিলে টিসিবির পণ্য দেওয়া হবে না। আমরা তার কথায় রাজি না হলে সে আমাদের আর কার্ড দেন নাই। আমরা এই ঘটনার তদন্ত করে সঠিক বিচার দাবি করছি। এ বিষয়ে পণ্য নিতে লাইনে দাড়িয়ে থাকা একাধিক ব্যক্তির সাথে কথা বললে তাদের হাতে থাকা কার্ডের সাথে তাদের পরিচয়ের মিল পাওয়া যায় নাই। তার বলেন কার্ড আজ প্রথম চেয়ারম্যান দিয়েছে। তারা মূল কার্ড ধারী না।

এ বিষয় মরিচা ইউনিয়নের মেম্বার জাহাঙ্গীর হোসেন ও জাহাঙ্গীর আলম প্রদীপ বলেন, আমরা পরিষদে আসি বেলা ১১ টার সময় এসে দেখি চেয়ারম্যান বক্তব্য দিচ্ছে নৌকায় ভোট না দিলে কাউকে টিসিবির পণ্য দেওয়া হবে না। আমরা হতবাক হয়েছি এবং প্রতিবাদ করেছি প্রতিবাদ করায় আমাদের লোকজন কে ও আর টিসিবির পণ্য দেওয়া হয় নাই। এই ঘটনার সঠিক তদন্ত চাই আমরা। এ বিষয় মরিচা ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, প্রতিটা মেম্বারকে আমি ৫০ টা করে কার্ড দিয়েছি। তবে যারা কার্ডধারী তারায় পণ্য পাচ্ছে।

মূল কার্ড ধারীরা আজ টিসিবির পণ্য পাচ্ছে না যারা নৌকায় ভোট দিবে তাদের আজ কার্ড দিয়েছেন এমন অভিযোগ মূল কার্ড ধারীদের? এমন প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন এমন পেলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ বলেন, আমি বিষয়টা শুনি নাই। তবে এমন ঘটনা ঘটলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।