দৌলতপুরে নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৩, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ দৌলতপুর থানাধীন প্রাগপুর ইউপির বিলগাথুয়া গ্রামস্থ ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদীর বাংলাদেশ সীমানায় মৃত মলেজান নেছার (৬৫) মৃত দেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। মৃত মলেজান প্রাগপুর এলাকার মৃত এলাহী বক্সের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয় জনগন বিজিবি কে সংবাদ দিলে তাৎক্ষণিক ৪৭ বিজিবি কর্তৃক সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মৃত মলেজানের লাশ মৃতের স্বজন ও স্থানীয় জনগন দ্বারা সনাক্ত করা  হয়।

দৌলতপুর থানা পুলিশ কর্তৃক ভিকটিমের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃতের মৃত্যুর ঘটনা সম্পর্কে জানার চেষ্টা কালে স্থানীয় তদন্তে জানা যায় মৃত মলেজান মানসিক ভারসাম্যহীন ছিল, মাঝে মধ্যেই বাড়ি থেকে হারিয়ে যেত। গত ০৫ দিন থেকে মলেজান বাড়ি থেকে নিখোঁজ ছিল বলে জানা যায়। এ-সংক্রান্তে এলাকায় মাইকিং করা সহ আশেপাশে ব্যাপক খোঁজা খুঁজি করা হয়। মৃতের স্বজনদের ধারনা মানষিক ভারসাম্যহীনতায় পানিতে পড়ে উঠতে না পারায়  মৃত্যু বরণ করেছে। এ বিষয়ে মৃতের স্বজন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গদের কাহারো কোন  সন্দেহ আপত্তি না থাকায় লাশটি বিনা ময়নাতদন্তে মৃতের ছেলের নিকট হস্তান্তর করা  হয়েছে।