দৌলতপুরে দোকান ভাড়া বিরোধের জেরে হামলা: সিসি টিভিতে শনাক্ত ৩ আসামি গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে দোকান ভাড়া বিরোধের জেরে হামলা: সিসি টিভিতে শনাক্ত ৩ আসামি গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৬, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দোকান ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় সিসি টিভি ফুটেজে শনাক্ত তিন এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রুবেল (২৮), বাবু (৪২) ও জামাল (৩৫)। এরা সবাই আল্লাহর দর্গা মিরপুর এলাকার  জিন্নাত আলীর ছেলে। ভুক্তভোগী মো. মাসুদুর রহমান দৌলতপুর থানায় দেওয়া লিখিত এজাহারে উল্লেখ করেন , উপজেলার আল্লার দর্গা বাজার এলাকায় তার একটি দোকান দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন অভিযুক্ত কামাল।

প্রতি মাসের নির্ধারিত ভাড়া পরিশোধ না করে প্রায় সাত মাস ধরে তিনি নানা রকমের তালবাহানা করতে থাকে। এবং এতে সাত মাসের দোকান ভাড়া বকেয়া জমা হয়। অভিযোগে বলা হয়, গত ৪ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে কামাল সহ কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে বাজারে এসে হামলা চালায়।  এ সময় তারা দোকানে ভাঙচুর করে এবং উপস্থিত লোকজনকে মারধর করে। হামলায় আমজাদ হোসেন (৪৫) গুরুতর আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া মো. টিটু (৪০) ও  মো. জাহিদুল ইসলাম (৪১) সহ আরও কয়েকজন আহত হন। আহতদের দৌলতপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায় এবং দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়। ঘটনার পর এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে পুলিশের অভিযানে সিসি টিভিতে শনাক্ত হওয়া রুবেল (২৮), বাবু (৪২) ও জামাল (৩৫) এই তিনজনকে গ্রেফতার করা হয়। তারা সবাই এজাহারভুক্ত আসামি এবং তাদের পিতা জিন্নাত আলী বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ।