দৌলতপুরে দেড় বছরের শিশুকে হত্যার দায়ে প্রতিবেশীর কারাদণ্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে দেড় বছরের শিশুকে হত্যার দায়ে প্রতিবেশীর কারাদণ্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৩
দৌলতপুরে দেড় বছরের শিশুকে হত্যার দায়ে প্রতিবেশীর কারাদণ্ড

কুষ্টিয়ার দৌলতপুরে দেড় বছরের শিশু আরাফাত হোসেনকে হত্যার দায়ে বাড়ীর প্রতিবেশী কহিনুর বেগম (৫০) নামে একজনের ৫ বছরের কারাদণ্ড, সেই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

দৌলতপুরে দেড় বছরের শিশুকে হত্যার দায়ে প্রতিবেশীর কারাদণ্ড

দৌলতপুরে দেড় বছরের শিশুকে হত্যার দায়ে প্রতিবেশীর কারাদণ্ড

দৌলতপুরে দেড় বছরের শিশুকে হত্যার দায়ে প্রতিবেশীর কারাদণ্ড

সোমবার বিকেলের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুম আমিন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর তাকে জেলাকারাগারে প্রেরণের আদেশ দেন। সাজাপ্রাপ্ত হলেন দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামের ছফের মালের স্ত্রী কহিনুর বেগম।

আদালত সূত্রে জানা যায় ২০২১ সালের ৮ মে সকালের দিকে শিশু আরাফাত হোসেন বাড়ীর সামনে খেলাধুলা করার সময়ে নিখোঁজ হয়। নিখোঁজের দুইদিন পরে প্রতিবেশী কহিনুর বেগমের বাড়ীর রান্না ঘর থেকে শিশু আরাফাত হোসেনের পচা দুর্গদ্ধময় লাশ উদ্ধার করে পুলিশ এবং কহিনুর বেগমকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতা শরিফুল ইসলাম ঘটনার দুইদিন পরে দৌলতপুর থানায় অভিযুক্ত ঐ নারীর নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) অরুন কুমার দাস তদন্ত শেষ করে গত ২০২১ সালের ৩১ জুলাই আদালতে অভিযুক্ত ঐ নারীর বিরুদ্ধে চাজশীট দাখিল করেন। দীর্ঘ দিন ধরে সাক্ষী প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষনা করেন।