কুষ্টিয়ার দৌলতপুরে দন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গত শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজার থেকে আজিবর আলী (৩৬) নামে ৪ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর দাড়েরপাড়া গ্রামের মৃত লালন মন্ডলের ছেলে। র্যাব সূত্র জানায়, সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার জিআর-৮৫/১২ বিশেষ ক্ষমতা আইনের মামলার ৪ বছরের কারাদন্ডের পলাতক আসামি আজিবর আলীর অবস্থানের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল দৌলতপুর উপজেলার বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে দীর্ঘ ১২ বছর আত্মগোপনে ছিল।
