দৌলতপুরে তারুণ্যের উৎসবে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে তারুণ্যের উৎসবে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই“ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসাবে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মো. তৌফিকুর রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল ইসলাম, দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়ার আলী প্রমুখ।