দৌলতপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৫, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৪ মার্চ ) বিকেলে বালিরদিয়াড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে জুয়েল মাস্টারের সঞ্চালনায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা বেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির আরজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বুলবুল, সহকারী সেক্রেটারি শিক্ষক এনামুল হক, অর্থ সম্পাদক আহসানুল হক, আলহাজ্ব খলিলুর রহমান এবং সাইফুল ইসলাম মহনসহ স্থানীয় নেতৃবৃন্দ। মাহফিলে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়-নৈতিকতা প্রতিষ্ঠা, মানবকল্যাণে কাজ করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।