দৌলতপুরে কৃষকের তামাক গাছ কাটলেন দুর্বৃত্তরা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে কৃষকের তামাক গাছ কাটলেন দুর্বৃত্তরা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২২, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া মধ্যে পাড়া গ্রামের আমিরুল ইসলাম এর ছেলে সামিরুল ইসলাম এর দুই বিঘা  আবাদি জমিনের তামাক গাছ রাতের আধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গরুড়া চাতরের মাঠে জমি লিজ নিয়ে সামিরুল ইসলাম দুই বিঘা তামাক চাষ করেন। সামিরুল ইসলাম বলেন, গতকাল বুধবার (২১ জানুয়ারি) সকালে মাঠে এসে দেখতে পাই রাতের আধারে দুর্বৃত্তরা আমার তামাক গাছ গুলো সব কেটে দিয়েছে। আমার প্রায় তিন লক্ষাধিক টাকার পরিমান ক্ষতি হলো।প্রশাসনের কাছে  এ ঘটনার সঠিক তদন্ত চাইলেন সামিরুল ইসলাম।

সাধারণ কৃষক দের দাবি, এই ঘটনার  সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। যাতে এই ধরনের ফসলের সাথে শত্রুতা কেওয়ার না করতে পারে। আদাবাড়ীয়া ইউনিয়নের সাবেক মেম্বার, মিন্টু মিয়া ও বর্তমান মেম্বার মকলেসুর রহমান  বলেন এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের নিকট আমরা ঘটনাটি তদন্ত করে সঠিক বিচার দাবি করছি, যেনো কৃষকের এই ধরনের ঘটনা আর কেউ কেনা ঘটাতে পারে। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, থানায় কোন লিখিত অভিযোগ হয় নাই তবে অভিযোগ পেলে আয়নিক ব্যবস্থা গ্রহণ করা হবে।