দৌলতপুরে ঔষধ বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেল ও টাকা ছিনতাই - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ঔষধ বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেল ও টাকা ছিনতাই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৪, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ দৌলতপুর উপজেলার ঘোড়ামারা মাঠের মধ্যে গতকাল রবিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় একমি কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোঃ হাফিজুর রহমানকে পিটিয়ে আহত করে মোটরসাইকেল ও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

তথ্যসূত্রে জানা যায়, হাফিজুর রহমান কম্পানির কালেকশনের টাকা নিয়ে আসার পথে ঘোড়ামারা মাঠের মধ্যে ছিনতাইকারীরা তার গতিরোধ করে তাকে বেধড়ক পিটিয়ে তার কাছে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে দৌলতপুর হসপিটালে ভর্তি করে। এ বিষয়ে দৌলতপুর থানারভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আওয়াল কবির বলেন,  খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আক্রান্ত ব্যক্তি অসুস্থ থাকায় বিস্তারিত জানা যায়নি।