দৌলতপুরে ইয়াবাসহ যুবক আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ইয়াবাসহ যুবক আটক 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ১৫৫ পিস ইয়াবা বড়ি সহ সোহাগ হোসেন (২৫)  নামের এক যুবক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর)  বিকেলে চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকা থেকে ইয়াবা বড়ি সহ আসামিকে আটক করে কুষ্টিয়া ৪৭ বিজিবির চিলমারী  বিওপি। আটক সোহাগ হোসেন উপজেলা চিলমারী ইউনিয়নের খারিজাথাক এলাকার ওমর গপির ছেলে। 

বুধবার রাতে কুষ্টিয়া বিজিবির  ৪৭ ব্যাটালিয়নের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরো বলা হয় উদ্ধার করা ইয়াবা বড়ির মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলাও হয়েছে।