দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। গত মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ সদস্য এ্যাড আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশাহ , সহ সভাপতি মোঃ টিপু নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ ছাদিকুজ্জামান খান সুমন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রকিবুল করিম রিংকু, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, সহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগ, মহিলালীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এসময় উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ভুমিকা ছিল অপরিসীম। পূর্ব পাকিস্তানের আমজনতা এক হয়েছিল তার বজ্রকঠিন ভাষনে। পুরো বাঙালি জাঁতি সংগঠিত হয়েছিল তার নেতৃত্বে। বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ সকল প্রকার আন্দোলন ও সংগ্রামে ঝাঁপিয়ে পড়তো। বস্তুত বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা আর এ স্বাধীনতা অর্জনের অগ্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
