দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুরে বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে অন্যের জমিতে জোর পূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। উপজলোর খলিশাকুন্ডি ইউনিয়নের বাজার পাড়া এলাকায় তাহাজ উদ্দিন নামে এক অসহায় ব্যক্তির জমি জোর পূর্বক দখল করে বাড়ি নির্মান করছেন একই এলাকার মান্নাফ আলী নামে এক প্রভাবশালী। অভিযোগ সুত্রে জানা গেছে, তাহাজ উদ্দিন খলিশাকুন্ডি মৌজার আর এস ১০৩/১১২৯ দাগে ৯ শতক জমির উপর দীর্ঘ ৬০ বছর বসবাস করে আসছেন। এসময় প্রতিপক্ষ প্রভাবশালী মান্নাফ হঠাৎ করে ৯ শতক জমির সধ্যে থেকে ৪ শতক জমি তার ক্রয়কৃত দাবি করে জোর পূর্বক ১২ তলা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন।
গত ১১ জানুয়ারি সকাল ১০ টার দিকে তাহাজ উদ্দিন কাজ বন্ধ করে দিতে আসলে প্রভাবশালী মান্নাফের নেতৃীত্বে কামাল (৩৫), লালন (২৬) সহ ১৫ থেকে ১৬ সশস্ত্র অবস্থায় জমির উপর গিয়ে তাহাজ উদ্দিন কে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে য়ায়। পরে তাহাজ উদ্দিন গত ১৪ জানুয়ারি দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালতে হাজির হয়ে মামলা দায়ের করে। যা ফলে বিজ্ঞ আদালত জমির উপর ১৪৪ ধারা জারি করেন। যার মামলা নং মিস ৩৩/২৫। গত ১৬ জানুয়ারি থানা পুলিশ বিজ্ঞ আদালতের নির্দেশে জমির উপর নিষেধাজ্ঞা জারি করে আসেন। কিন্তু মান্নাফ প্রভাবশালী হওয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমিতে নির্মাণ কাজ আরো জরেসরে চালিয়ে যাচ্ছে বলে জানাগেছে। এই ঘটনায় আদালত সহ প্রশাসনের শক্ত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
