দৌলতপুরে আগুনে পুড়ে দোকান ছাই - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে আগুনে পুড়ে দোকান ছাই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১০, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে দোকান পুড়ে ছাই হয়েছে বলে জানাগেছে। আগুনে দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে, এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানাগেছে। এ বিষয়ে অজ্ঞাত করে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেন দোকান মালিক আরিফ রেজা।

স্থানীয় ও অভিযোগের ভিত্তিতে জানাগেছে, উপজেলার ফিরিপনগর ইউনিয়নের ইসলামপুর জিরো পয়েন্টে পদ্মা নাদীর ধারে চা ও কনফেনশোনারির দোকানে (৯ জুলাই) রাত আনুমানিক ৩ টার দিকে আগুন ধরিয়ে দেয়, এ সময় প্রতিবেশি রাব্বি (২২) আরিফ রেজাকে বলেন তার দোকানে আগুন লেগেছে।

সংবাদ পেয়ে আনোয়ার হোসেন হৃদয় (২৫), আবু কাউছার আকবর (২১) সহ আরও আত্মীয়-স্বজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন দোকানে আগুন লেগে সমস্ত মালামাল পুড়ে ভুষ্মিভুত হয়ে গেছে। এতে তার প্রায় পাঁচ লক্ষ টাকা ক্ষতি হয়। আরিফ রেজা অভিযোগে আরো বলেন, কে বা কাহারা প্রতিহিংসা মূলক আমার ক্ষতি করার জন্য আমার দোকানে আগুন ধরিয়ে দিয়েছে।