বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে নফল রোজা পালন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্টেশন চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। পরিচালনা করেন জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমূখ। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল, জেলা বিএনপি সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন ও সদস্য সচিব জিল্লুর রহমান জনি, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির। এছাড়া জেলা, উপজেলা, পৌর বিএনপি সহ ১৩ টি ইউনিয়ন ও পৌর ২১ টি ওয়ার্ড বিএনপিসহ জেলার দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে সার্বিক কাজে দায়িত্ব পালন করেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন সহ অন্যান্য নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন স্থানীয় একটি মাদ্রাসার হাফেজ আব্দুর রহমান। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দলের নেতাকর্মীদের মঙ্গল এবং দেশের শান্তি-সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আজকের এ নফল রোজা, দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেন দ্রুত সুস্থতা এবং সুস্থ জীবন ফিরে আসে। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি এক উজ্জ্বল প্রতীক। তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে এবং জনগণের শক্তিতে আবারও এই দেশ গণতন্ত্রের পথে ফিরে আসবে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, নিজ এলাকায় জনগণের সেবা ও উন্নয়ন নিয়ে তিনি বলেন, “আমি আপনাদের একজন সন্তান। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়েই সামনে এগোতে চাই। আপনারা ইতিমধ্যে জানেন দলীয় সিদ্ধান্তে দেশের ২৩৭ টি আসনে বিএনপি প্রার্থীতা ঘোষণা করেছেন, এরই আলোকে কুষ্টিয়া-৩ সদর আসনে আমাকে মনোনীত করেছেন। আগামী নির্বাচনে এই আসনে ধানের শীষের বিজয় হলে, আপনাদের সমস্যা, দুর্ভোগ ও চাহিদাকে আমি গুরুত্বের সঙ্গে দেখব। এছাড়া বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতায় ভুগছেন। তার সুস্থতা কামনায় আমরা আজ নফল রোজা রেখেছি এবং আল্লাহর দরবারে দোয়া করছি। আল্লাহ আমাদের দেশনেত্রীকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ।
