কুষ্টিয়া সদর হাসপাতালে দৈত্যাকার টিউমারের সফল অস্ত্রোপচার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সদর হাসপাতালে দৈত্যাকার টিউমারের সফল অস্ত্রোপচার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৩, ২০২৩
কুষ্টিয়া সদর হাসপাতালে দৈত্যাকার টিউমারের সফল অস্ত্রোপচার

কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক নবজাতকের মাথায় দৈত্যাকার টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

কুষ্টিয়া সদর হাসপাতালে দৈত্যাকার টিউমারের সফল অস্ত্রোপচার

কুষ্টিয়া সদর হাসপাতালে দৈত্যাকার টিউমারের সফল অস্ত্রোপচার

কুষ্টিয়া সদর হাসপাতালে দৈত্যাকার টিউমারের সফল অস্ত্রোপচার

বৃহস্পতিবার (১৩ এপ্রিল ২০২৩)কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ দৈত্যাকার টিউমারটির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

জানা যায়, মাত্র ২০ দিন বয়সী এক নবজাতক আড়াই কেজি ভরের একটি দৈত্যাকার টিউমারের বাহক ছিলো।এমতাবস্থায় শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় এবং সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করতে সমর্থ হয়। এই অস্ত্রোপচারের নেতৃত্বে ছিলেন শিশু সার্জন ডাঃ জা‌হিদ রায়হান।