দেশে স্থিতিশীলতা বজায় রাখতে ধানের শীষে ভোট দিন: মেহেদী রুমী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দেশে স্থিতিশীলতা বজায় রাখতে ধানের শীষে ভোট দিন: মেহেদী রুমী 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৮, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। হাজারো মানুষের আত্মাভূতির বিনিময়ে ২৪- এ স্বৈরাচারমুক্ত হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল বাক স্বাধীনতা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ। কিন্তু একটি মহল চায় না দেশ কখনো স্থিতিশীল থাকুক। দেশে স্থিতিশীলতা বজায় রাখতে ধানের শীষে ভোট দিন। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী কুমারখালীর যদুবয়রা ও পান্টি ইউনিয়নে নির্বাচনী সভায় বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, বিগত ১৭ টি বছর ভোট দেওয়ার অধিকার ছিলো না। আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে যতটা পেরেছি আপনাদের পাশে ছিলাম। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়তে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবেন।

আপনারা জানেন বিগত সময়ে কয়েকবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় আমি কোন দুর্নীতি করি নাই। সকলকে মনে রাখতে হবে ধানের শীষকে বিজয়ী করলে এটা আমার বিজয় নয়, এটা শহীদ রাষ্ট্র জিয়াউর রহমানের আদর্শের বিজয় , মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিজয়। এটা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের বিজয়। এটা জাতীয়তাবাদী দলের আর্দশের বিজয়। এই বিজয় নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। এই আসন থেকে আপনারা আমাকে বিজয়ী করলে আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবো ইনশাআল্লাহ। নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি ছিলেন, কুমারখালি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট শাতিল মাহমুদ। জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু রুমী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার শামসুজ্জাহিদ, কুমারখালি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ,

জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু, বিএনপি নেতা মীর আল আরেফিন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, পান্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মিলন, সাবেক সহ সভাপতি অধ্যাপক বাইজিত হোসেন ভোলন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন। পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরত ই নুর, ইবি ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ। ০৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি লতিফ। জানা যায়, পান্টি ইউনিয়নের পিতম্বরবসী, মূলগ্রাম পশ্চিমপাড়া, কৃষ্ণপুর বাজার, পান্টি বাজার, বেলতলাসহ বিভিন্ন স্থানে ওয়ার্ডে পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে যদুবয়রা বাজারসহ বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভায় সাধারণ ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী ভোট প্রার্থনা করেন।