বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরে ধানের শীষের প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারনা করা হয়েছে। এতে জনগণের বেশ সাড়া পাওয়া গেছে। আগামী নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কথা জানান। প্রচারনার অংশ হিসেবে, গতকাল সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার অংশ গ্রহণ করেন। পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, কুষ্টিয়া চেম্বারের পরিচালক হাজী রবিউর রহমান ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল এর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী অংশ নেয়।
এ ওয়ার্ডের বিভিন্ন স্থানে জনবহুল এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, এ দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়ের পক্ষে দাঁড়াতে চায়। আমি আপনাদেরই একজন, বিগত সময়ে ফ্যাসিষ্ট সরকারের নির্যাতনের স্বীকার হয়েও আপনাদের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনার অংশীদার ছিলাম। আগামী দিনেও আপনাদের পাশে থাকতে চাই। তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি সকলে ধানের শীষে ভোট দিবেন।
