দেশের গনতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দেশের গনতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২, ২০২৫

কুষ্টিয়ার পাটিকাবাড়িতে কৃষকদলের ৩১ দফা লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষকদলের আয়োজনে নলকোলা মোড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

অনুষ্ঠানে সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলামের সার্বিক সঞ্চালনায়, এতে প্রধান বক্তা ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম। সার্বিক তত্বাবধানে ছিলেন মুন্সি আব্দুর রহমান।

এছাড়া  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর থানা বিএনপির সাবেক সদস্য আবু দাউদ, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শফি উদ্দিন, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. শরিফুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের নেত্রী নিলুফা আক্তার টুকটুকি, সদর উপজেলা মহিলা দলের নেত্রী রোকসানা পারভীন, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজাসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের হাজারো কৃষকরা এ সভায় অংশ নেয়।

এর আগে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচি লিফলেট বিতরণ করা হয়। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “বিএনপি যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে, তা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। তিনি বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দলটি দেশকে অগ্রগতির ধারায় উপনীত করেছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছিল।

আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। বর্তমানে একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। দেশের গনতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই। দীর্ঘ ১৬ বছর জনগণ ভোট দিতে পারে নাই। আগামী ত্রয়োদশ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হলে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। তিনি উল্লেখ্য করে বলেন, বিএনপিকে দেখে একসময় ফ্যাসিস আওয়ামী লীগ সরকার ভয় পেতো, যে সুষ্ঠু নির্বাচন দিলে তারা ক্ষমতা হারিয়ে ফেলবে। তাই বিগত ১৬ বছরে দিনের ভোট রাতে কায়েম করে ওই ফ্যাসিস আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেছে।

এখন বিএনপির জনসমর্থন দেখে জামায়াতে ইসলামী ভয় পাচ্ছে, তাই তারা পিআর পদ্ধতিতে যেতে চাই। কিন্তু দেশের আপামর জনগণ তা মেনে নিবে না। আমরা তাদেরকে আহব্বান জানাচ্ছি, ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনে অংশ নিন। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “বিএনপি যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে, তা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। তিনি বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দলটি দেশকে অগ্রগতির ধারায় উপনিত করেছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছিল।

আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। প্রকৌশলী জাকির হোসেন সরকার আরও বলেন, গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। কৃষকদল সবসময় কৃষক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শুধু মুক্তিযোদ্ধা, রাষ্ট্রনায়ক বা জাতীয়তাবাদী চিন্তার প্রবর্তক হিসেবে নয় বরং বাংলাদেশের সবুজ বিপ্লবের রূপকার হিসেবেও স্মরণ করা হয়। তিনি উপলব্ধি করেছিলেন, একটি স্বাধীন রাষ্ট্রকে টিকে থাকতে হলে অর্থনীতির মূল ভিত্তি কৃষিকে আধুনিকায়ন করা অপরিহার্য।

কৃষিনির্ভর বাংলাদেশে তিনি কৃষককেন্দ্রিক উন্নয়ন নীতি গ্রহণ করেন এবং কৃষিকে রাষ্ট্রনীতির কেন্দ্রে স্থান দেন। বর্তমানে বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যে কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষকদল মাঠে থেকে এসব কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরছে।