এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও গ্রামে গ্রামে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত ২নং মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ও গ্রামে গ্রামে গণসংযোগ ও পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। তিনি বলেন, দেশের স্বার্থে দেশের উন্নয়নের জন্য ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে। দেশের উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নাই।
উপস্থিত ভোটারদের সমর্থন প্রত্যাশা করে বলেন, আশা করি সবাই ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিয়ে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন। গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন,সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ রুহুল কুদ্দুস, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজউল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসনাইন নাহিয়ান সজিব, বিএনপি নেতা মোঃ আবুল হাশেম, বিএনপি নেতা মোঃ মহসিন আলী,ইউনিয়ন বিএনপির সভাপতি সুরাত আলী সন্টু , সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব উদ্দিন সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
