দেশের উন্নয়নের জন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দেশের উন্নয়নের জন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: বাচ্চু মোল্লা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৬, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৯ নং রিফায়েতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লক্ষিখোলা সরদার পাড়ায় নির্বাচনী পথসভা ও আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব অনুষ্ঠিত নির্বাচনী পথসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদ সরকার মঙ্গল, সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি, হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমজাদ হোসেন, বিএনপি নেতা শহীদুল ইসলাম ওলি , ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাবেক মেম্বার মক্কেল আলির সভাপতিত্বে প্রধান অতিথি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন দেশের উন্নয়নের জন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দলমত নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।  বাংলাদেশের উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট চেয়ে রেজা আহাম্মেদ বলেন আল্লাহ আমাকে তৌফিক দিলে আপনাদের ভোটে নির্বাচিত হলে দৌলতপুরের সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা থাকবে। আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করায় তাদের অভিনন্দন জানিয়ে বলেন আপনারা  আমাদের নেতাকর্মীদের সাথে মিলেমিশে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করুন নিজেদের এলাকার উন্নয়নের স্বার্থে। প্রায় দুই শতাধিক  নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেন।