বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর মধ্যেপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, সদর উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সদস্য অধ্যাপক মাহাবুব আলম বিশু, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক রবিউল ইসলাম ও সদস্য সচিব সোহাগ মোল্লাসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এতে হাজারো মানুষ অংশ নিয়েছিলো। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরন করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অবিস্মরণীয় নাম। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও নেতৃত্ব জাতিকে দিয়েছে দিকনির্দেশনা।
তিনি শুধু একজন রাষ্ট্রপতি নন, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক সৈনিক, যাঁর জীবন ছিল ত্যাগ ও আত্মনিয়োগের উজ্জ্বল দৃষ্টান্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাৎ বরণ করলে তার আদর্শ ধারন করে, বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপিকে সু-সংগঠিত করতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন। আজ তিনিও আমাদের মাঝে নেই। আল্লাহ যেনো তাকে সহ তার স্বামী ও ছোট সন্তানকে জান্নাতবাসী করেন। আল্লাহ যেনো তাদের কবরকে নূরে ভরিয়ে দেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিণী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এর রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।
