দেশনেত্রীর স্বপ্ন পুরনে আমরা বদ্ধপরিকর: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দেশনেত্রীর স্বপ্ন পুরনে আমরা বদ্ধপরিকর: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়া শহরের কানাবিল মোড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের কানাবিল মোড় এলাকাবাসীর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব, কুষ্টিয়া-৩ সদরে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সমাজপতি মাহাবুল হোসেন। সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরন করে বলেন, তিনি এমন একজন নেত্রী যিনি মাত্র ৩৭ বছর বয়সে উনার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছিলেন। পরে দুই সন্তানের একজনকে হারিয়েছিলেন এবং স্বৈরাচারী হাসিনা সরকার তার বাস্তুভিটা থেকে তাকে উচ্ছেদ করার পরও, উনি কিন্তু ১৮ কোটি মানুষকে ছেড়ে কোথাও যাননি। উনি বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নেই। এজন্য এদেশের মানুষ, উনি যতদিন অসুস্থ ছিলেন, তার সুস্থতায় আমরাসহ ১৮ কোটি মানুষ দোয়া করেছিলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাকে চিরবিদায় নিতে হয়েছে। উনার কর্মফলে আপোষহীন নেতৃত্বের জন্য ৩১ ডিসেম্বর জানাজা নামাজে প্রায় দেড় কোটি মানুষ অংশ নিয়েছিলো।

আগামী দিনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে। দেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে উনার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রীর স্বপ্ন পুরনে আমরা বদ্ধপরিকর। তিনি আরো বলেন, একজন সাধারণ গৃহবধূ থেকে দলের ঐক্য রক্ষার্থে দায়িত্ব নিলেন। উনার আপোষহীন নেতৃত্বের কারনে ততকালীন স্বৈরাচারী এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তখন বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী উপাধিতে পান।

উনার আপোষহীন নেতৃত্বের কারনে ১৯৯১ সালে নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনা করে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন এবং তিনি প্রধানমন্ত্রী হোন। পরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারন করে দেশের মানুষের জন্য কাজ করেন। ভালো কাজের জন্য তিনি দেশমাতা দেশনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। আজ তিনি আমাদের মাঝে নেই। আমরা আল্লাহর কাছে দোয়া করি উনার ভালো কাজের জন্য তিনি যেনো জান্নাতবাসী হন।