বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে বটতৈল ইউনিয়নের টাকিমারা এলাকায় সদর থানা কৃষকদল এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারি প্রকৌশলী জাকির হোসেন সরকার। সম্মানিত অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সহধর্মিণী।
এতে সভাপতিত্ব করেন সদর থানা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জোহা মোহাম্মদ সাইফ বাবন। সার্বিক তত্বাবধানে ছিলেন মুহাইমিন। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শফিউদ্দিন শফি, সদর থানা কৃষকদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি, ইবি ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বটতৈল ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সাবেক সদস্য গোলাম মোস্তফা প্রমূখ। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশকে অস্থিতিশীল সৃষ্টি করতে একটি পক্ষ নানান ষড়যন্ত্র করছে।
আপনারা জানেন, গত সপ্তাহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর উপর সন্ত্রাসীরা গুলি করে। পরে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে তিনি মৃত্যু বরন করেছে। আমরা তার মৃত্যুতে ব্যাথিত। শহীদ হাদীকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দীর্ঘ ১৫টি বছর ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের অত্যাচারে আমরা অত্যাচারিত হয়েছি। গনতন্ত্র পুনরুদ্ধারে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করেছে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি কারো সাথে কখনো আপোষ করেন নাই। বিগত সময়ে বেগম খালেদা জিয়া কারাভোগ করেছেন, সে সময় তিনি অসুস্থ হলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হয়নি। ফ্যাসিস আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আজ তিনি অসুস্থ রয়েছেন। আমরা তার সুস্থতা কামনা করছি। দেশের এই ক্রান্তিকালে তার সুস্থতা অতীব জরুরি। আপনারা জানেন এ দেশের প্রতিটি সংকটের মুহূর্তে জিয়া পরিবার জনগণের পাশে থেকেছে। আগামী দিনেও আপনাদের সমর্থন পেলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সোনার বাংলা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
