মিরপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও পৌর আহবায়ক কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে ও মিরপুর পৌর বিএনপির আহবায়ক আব্দুর রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড.গোলাম মহম্মদ, শওকত হাসান বুলবুল, আব্দুল মুঈদ বাবুল, খন্দকার ওমর ফারুক কুদ্দুস, মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাবুব আলম হারছেন, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, এনামুল হক বাবু, বিল্লাল হোসেন, নুর এ আল আমিন বুলবুল, খোন্দকার মেহেদী হাসান পলাশ, সুলতান আলী,
সদস্য সচিব রহমত আলী রব্বান, জেলা মহিলা দলের সদস্য সচিব লতিফা খাতুন রোজি খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইব্রাহিম আলী, যুগ্ম-আহবায়ক হাফিজুর রহমান বাবু, আলতাব হোসেন, সফর গনি, রুহুল মন্ডল, আনিছুজ্জামান নয়ন, সদস্য সচিব আজাদুর রহমান আজাদসহ মিরপুর উপজেলা ও পৌর বিএনপির নব-নির্বাচিত আহবায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির সরকার বলেন, এ সভার মাধ্যমে মিরপুর উপজেলার সকল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। দু একদিনের মধ্যেই ইউনিয়ন পর্যায়ে আহবায়ক কমিটি ঘোষনা করা হবে। সার্চ কমিটি গঠন করে যারা প্রকৃতই বিএনপি করেন তাদেরকে সদস্য করে সম্মেলনে ভোটের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
