কুমারখালীতে দুই মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা
কুষ্টিয়ার কুমারখালীতে গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনের দায়ে দুই মাদকসেবিকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের জেল ও ৫ শত টাকা করে জরিমানা করা হয়।

কুমারখালীতে দুই মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা
এসময় মাদক সেবনের করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ২ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি পৃথক মামলায় প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় আসামীদের কাছ থেকে প্রক্রিয়াজাত সেবনযোগ্য গাঁজা ও ট্যাপেন্টাডল,সেবনের বাঁশি ও গাঁজা প্রক্রিয়াজাতকরণ যন্ত্র জব্দ করা হয়।
আসামীরা হলেন,উপজেলার সেরকান্দি পৌর এলাকার মৃত,আব্দুর রহীম সেখের ছেলে জাহাঙ্গীর আলম(৩৯) ও একই এলাকার মৃত মহেশ বাঁশফরের ছেলে লালবাবু বাঁশফর (৩২)।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলার পৌর বাজারের ছাল পট্টি এলাকা থেকে গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আসামীদের আটক করে।পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল-জরিমানা করে কারাগারে পাঠানো হয়।

আদালত পরিচালনা করেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিরুল আরাফাত। এসময় আদালত পরিচালনা সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন ,উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স।
