কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা – ২০২৩। মঙ্গলবার বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় এ মেলা।

কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠান মালার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মঞ্জু, সদকী ইউপি চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তা সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
আয়োজক সুত্রে জানা গেছে, মেলায় উপজেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২০ টি স্টল প্রদর্শন করা হয়। সেখানে স্থানীয় সরকার দপ্তর ক্যাটাগরিতে চাপড়া ইউনিয়ন পরিষদের স্টলটি প্রথম ও সেরা হিসেবে নির্বাচিত হয়। যেখানে দ্বিতীয় হয়েছে সদকী ইউনিয়ন পরিষদ এবং তৃতীয় স্থান অর্জন করে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ। এছাড়াও সরকারি দপ্তর ক্যাটাগরিতে প্রথম হয়েছে উপজেলা প্রকৌশলী কার্যালয়, দ্বিতীয় হয়েছে উপজেলা সমবায় কার্যালয় এবং তৃতীয় হয়েছে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়।
![]()
