এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে কাজ করতে হবে : হানিফ এমপি
জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিকভাবে সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের মতবিনিময়ের অংশ হিসেবে এবার হাটশ হরিপুর ও জিয়ারখী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে কাজ করতে হবে : হানিফ এমপি।

এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে কাজ করতে হবে : হানিফ এমপি
মঙ্গলবার বেলা ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জিয়ারখী ইউনিয়ন ও সন্ধ্যা ৭টার দিকে হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শেখ হাসান মেহেদী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, সিনিয়র সদস্য হাবিবুল হক পুলক, ব্যারিস্টার গৌরব চাকী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব উন নিসা সবুজ প্রমূখ।
অনুষ্ঠানে তৃণমুল পর্যায়ের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বিশ্বাস, সাধারন সম্পাদক মুসা। অপরদিকে উপস্থিত ছিলেন হাটশ হরিপুরের সন্তান জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আবুল কাশেম, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এম সম্পা মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ফরাজী, হাটশ হরিপুর দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল পরিচালনা পর্ষদ সভাপতি আব্দুল কুদ্দুস প্রমূখ।
![]()
এসময় দুটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী অঙ্গসংগঠন ও ওয়ার্ডের নির্বাচিত সদস্য এলাকার সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার পক্ষে কাজ করবেন বলে ঘোষণা দেন। দুটি ইউনিয়নের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে জানান প্রতিটি মানুষের বাড়িতে যেয়ে সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে নৌকা মার্কায় ভোট চাইবেন। এছাড়াও কুষ্টিয়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে মাহবুবউল আলম হানিফ এমপির বিকল্প নেই। শতভাগ ভোটে নৌকার বিজয় হবে বলে উপস্থিত উক্ত দুটি ইউনিয়নের নেতারা ওয়াদাবদ্ধ হন। এছাড়াও যারা ভোটের মাঠে কাজ করবেন তাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সকলের বক্তব্য অনুসারে প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, সকল সামাজিক দ্বন্দ্ব ভূলে যেয়ে দলের জন্য কাজ করতে হবে। ব্যক্তি স্বার্থে নয়, এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে কাজ করতে হবে। আপনারা যদি কুষ্টিয়ায় আরো উন্নয়ন চান, তাহলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসলে কুষ্টিয়ায় কোন উন্নয়ন করা সম্ভব হতো না। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী।
