দলকে সুসংগঠিত রেখে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা হবে-আব্দুল হক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দলকে সুসংগঠিত রেখে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা হবে-আব্দুল হক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক বলেছেন-আমরা অত্যন্ত সংকটময় পরিস্থিতি অতিক্রম করছি। সংকটময় পরিস্থিতিতে আমরা বুঝতে পারছিনা যে,আমরা কি করবো,আর কি করবোনা। গত ৫ তারিখের পরে থেকে আমাদের বুকের উপর থেকে একটি জগদ্দল পাথর নেমে গেছে। আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আমরা হাটাচলা করছি,কথা বলতে পারছি, এটাই আমাদের কাছে বড়ো।

কিন্তু ষড়যন্ত্রকারীরা কিন্তু থেমে নেই। ওরা এখনো মনে করছে, পিছনের দিনগুলোতে ওরা যেভাবে ষড়যন্ত্র করেছে। এখনো তারা একই কায়দায় ষড়যন্ত্র চালিয়ে যাবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে, ওরাই চাদাবাজি করছে। আর বিএনপির দোষ দিচ্ছে। ওরাই মানুষকে হুমকি দিচ্ছে,বিএনপির দোষ দিচ্ছে। আমি লক্ষ্য করেছি, ওরা কোন কোন জায়গায় এখনো বিএনপির চেয়ে বেশি শক্তিশালী। সুতারাং আপনারা যারা বিএনপির নেতা-কর্মীরা আছেন, তারা সজাগ থাকুন,সতর্ক থাকুন, সুসংগঠিত থেকে দলকে শক্তিশালী করুন।

সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে জনগনের সরকার কায়েম করুন। ব্যরিষ্টার রাগিব রউফ চৌধুরীকে সংসদ সদস্য নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের কামারডাঙ্গায় বিএনপির এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, আবজাল হোসেন, জেলা যুবদল সহ-সভাপতি আজাদুর রহমান আজাদ, পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মেহেদী হাসান পলাশ, মিরপুর পৌর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।