বিশেষ প্রতিনিধি ॥ আমি আপনাদেরই একজন সন্তান, বা ভাই। পর পর তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলো। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। অনেক আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নে নির্বাচনী পথসভায় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে উন্নয়নের কথা বলা হয়, কিন্তু সেই উন্নয়ন আপনাদের দরজায় পৌঁছায় না। কথা বলার অধিকার নেই, ন্যায্য দাবি তুললেই হয়রানি। এই বৈষম্যের অবসান ঘটাতেই ধানের শীষ, কারণ ধানের শীষ সবসময় গরিব, মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতীক।
আমি আপনাদের কাছে কোনো মিথ্যা আশ্বাস দিতে আসিনি। ধানের শীষ নির্বাচিত হলে এই এলাকার সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার প্রশ্নে নিরলসভাবে কাজ করব ইনশাআল্লাহ। আপনাদের কণ্ঠস্বর হয়ে কথা বলব, আপনাদের অধিকার নিশ্চিত ও আদায়ে আপোষহীন থাকব। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশে যতবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আপনারা জানেন ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয়, এটি আপনাদের তথা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীক মানেই গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকারের জন্য কথা বলে। বিএনপি ক্ষমতায় গেলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। এর জন্য আপনাদের সমর্থন প্রয়োজন।
আমি বিশ্বাস করি একটি সুন্দর সমাজ গড়তে আগামী ১২ তারিখ আপনারা ধানের শীষের পক্ষে রায় দিবেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন। এতে সার্বিক পরিচালনা করেন সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সার্চ কমিটি সদস্য শাজাহান আলী জোয়ার্দার। পৃথক পৃথক স্থানে নির্বাচনী পথসভায় ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়। বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শান্তি পূর্ন পরিবেশে প্রচারনা শেষ হয়। এসময় সাধারণ ভোটারদের বেশ সাড়া পাওয়া যায়, তারা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার বিষয়ে নিশ্চিত করেন।
