তারুণ্যের উচ্ছ্বাসে পিঠা উৎসবে ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষার্থীরা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তারুণ্যের উচ্ছ্বাসে পিঠা উৎসবে ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষার্থীরা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি ॥ তারুণ্যের উৎসবে আবহমান বাংলার এক চিরায়ত সংস্কৃতি পিঠা-পুলির আয়োজন। বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন এই উৎসবের ধারাকে অব্যাহত রাখতে ভেড়ামারা সরকারি কলেজ কর্তৃক আয়োজন করা হয় এই পিঠা উৎসব। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী তারুণ্যের উৎসবে পিঠামেলা ঘিরে ভেড়ামারা উপজেলার সরকারি কলেজে এক জমজমাট পিঠা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত পিঠা মেলার উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। কলেজ কর্তৃপক্ষ জানায়, এই বছর শিক্ষার্থীরা মিলে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

পিঠা উৎসব ঘিরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমাগম দেখা যায়। পিঠা মেলায় ১০টির মতো পিঠার স্টল দেওয়া হয়। প্রত্যেক পিঠা বেলা ১২ টার মধ্যেই বেশ অর্ধেক পিঠা বিক্রি হয়ে যায়। দুপুর ২টার মধ্যে সব পিঠা স্টলের পিঠা সম্পূর্ণ বিক্রি হয়ে যায়। প্রাক্তন শিক্ষার্থী সাইমা বলেন, শীতের আমেজে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদে ভরপুর ছিল এই উৎসব। কলেজ ক্যাম্পাস সকাল থেকেই তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা ছিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। বর্তমান শিক্ষার্থী জান্নাত খান বলেন, শীতের যে আমেজ পড়েছে, সেই আমেজকে পূর্ণতা দিতে কলেজের শিক্ষার্থী, শিক্ষকরা সবার প্রচেষ্টায় পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। তারুণ্যের উৎসবে মেতেছে ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষার্থীরা। আমাদের শিক্ষার্থীরা সেই গ্রাম-বাংলার ঐতিহ্য পিঠা-পুলি, পায়েস তৈরি করেছে রাত জেগে, এবং সেটা আজকে এই পিঠা উৎসবে উপস্থাপন করেছে। তাদের এই প্রচেষ্টা আমাদের আনন্দিত করেছে। মেলাটি চলবে ১৪,১৫ ও ১৬ তারিখ ৩ দিন ব্যাপি, সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।