তরুণ তরুণীদের পহেলা ভোট ধানের শীষের পক্ষে হোক: মেহেদী রুমী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তরুণ তরুণীদের পহেলা ভোট ধানের শীষের পক্ষে হোক: মেহেদী রুমী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৭, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ তরুণ তরুণীদের পহেলা ভোট ধানের শীষের পক্ষে হোক,প্রবাসীদের পহেলা ভোট ধানের শীষের পক্ষে হোক। এবারে দেশে প্রায় কোটি নতুন ভোটার। নতুন ভোটারদেরকে অভিনন্দন জানাচ্ছি।  গতকাল ৬ জানুয়ারি রাতে কুমারখালীর চর চাপড়ায় এক পথ সভায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী একথা বলেছেন। চাপড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, চাপড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আজমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সৈয়দ মেহেদী আহমেদ রুমী দিনব্যাপী কুমারখালীর কয়া ইউনিয়নের গোট্টিয়া বানিয়াপাড়াসহ বিভিন্ন স্থানে পথসভা করেন। এ সময় তিনি বলেন, দেশে যতবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গড়তে আপনারা আমাদের সাথে থাকবেন। এদেশের জনগন বিএনপির মূল শক্তি। আমি বিশ্বাস করি আপনাদের সমর্থনে কুষ্টিয়া-৪ আসনে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।