মানবতার সেবাই অবিরাম পথচলা ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টায় সমাজের বিধবা নারী, এতিম ও অসচ্ছল ৫০টি পরিবারের মাঝে রমজানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মানবতার সেবাই অবিরাম পথচলা ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের
ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল এর পরিচালনায় কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা।
কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও কবি সোহেল আমিন বাবু বিশিষ্ট কবি ও নাট্যকার লিটন আব্বাস, জাতীয় মহিলা পরিষদ,কুমারখালী শাখার সহ-সভাপতি রওশন আরা নীলা প্রমুখ।

আল শাহারিয়ার রুবেল,সহকারি শিক্ষক,কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়। পলাশ মাহমুদ, শিক্ষক ও সমাজসেবক। জাহাংগীর আলম,সাবেক সভাপতি, ছাত্রলীগ, কুমারখালী উপজেলা। মোঃ হাসান আলী, ইসলামীক ফাউন্ডেশন, কুমারখালী। সাংবাদিক সোহাগ মাহমুদ খান, উপজেলা প্রতিনিধি, নয়াদিগন্ত কুমারখালী উপজেলা। সাংবাদিক মাসুদ রানা।
তরুন সমাজকর্মী ইসরাইল হোসেন, প্রতিষ্ঠাতা, স্বপ্ন পূরণ ফাউন্ডেশন। সম্রাট শাহজাহান সহ ণউঋ এর অন্যান্য সদস্য বৃন্দ। যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মহান সুবহানুতায়ালা তাদের উত্তম প্রতিদান দান করুন।
