কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কুষ্টিয়া মজমপুর বিআরটিসি কাউন্টারের পেছনে ট্রেনে কাটা পড়ে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার আনুমানিক রাত ১০টাই এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবকটির নাম রোহান। সে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনের এলাকার খোদাবক্স এর ছেলে। বিকেল থেকেই সে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিল। এ সময় তার কানে হেডফোন ছিল। তার মাথায় গরম টুপি ছিল। পোরাদাহ থেকে রাজবাড়ীগামী শাইটেল ট্রেনে কাটা পড়ে রোহানের মৃত্যু হয়েছে বলে জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, রোহান ইসলামিয়া কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র। সে আমিন ফার্মেসীর সেলসম্যানের কাজ করতো। কয়েক দিন ধরে সে অসুস্থ ছিল।
পোরাদাহ রেলওয়ে পুলিশের ওসি ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কেটে এক যুবকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে এএসআই নার্গিস ঘটনা স্থলে আছে । নার্গিস বিষয়টি দেখে আইনানুগ ব্যবস্থা নিবে।

এ বিষয়ে এএসআই নার্গিসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। তিনি আরো জানান পোরাদাহ থেকে রাজবাড়ীগামী ট্রেনে কাটা পড়ে রোহান নামের যুবকটির মৃত্যু হয়েছে।
