ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ যুবক গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ যুবক গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৫, ২০২৩
ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ যুবক গ্রেফতার

বৃহঃবার (১৪ ডিসেম্বর) কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইমরান নাজির (২৯) কে গ্রেফতার করা হয়েছে। সে কুষ্টিয়া পৌরসভার মোল্লাতেঘরিয়ার বাদশা প্রামানিক এর ছেলে।

ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ যুবক গ্রেফতার

ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ যুবক গ্রেফতার

ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ যুবক গ্রেফতার

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেলের পরিদর্শক (ক) বেলাল হোসেনের নেতৃত্বে বিভাগীয় টিমকে সাথে নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে তাকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গেফতার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারতেঘরিয়া বাদশা প্রামানিকের বাড়িতে অভিযান পরিচালনা করে, আসামীর শয়ন কক্ষে থেকে পলিথিনে মোড়ানো টাপেন্টাডল সহ আসামীকে গ্রেফতার করা হয়। যাহা আসামী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন। আটককৃত আসামী ইমরান নাজিরকে আলামত সহ কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ কার হয় এবং তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (১) সারণীয় ক্রমিক নং ১০(ক) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩১ এবং তারিখ ১৪ই ডিসেম্বর ২০২৩ ইং।