ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্যের মৃত্যুতে ইবি উপাচার্যের শোক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্যের মৃত্যুতে ইবি উপাচার্যের শোক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৭, ২০২৪

ইবি প্রতিনিধি ॥ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও ঝিনাইদহ-১ ( শৈলকূপা উপজেলা) আসনের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। গতকাল শনিবার (১৬ ই মার্চ) বেলা ১২ টার দিকে এক শোক বার্তায় এই শোক প্রকাশ করে উপাচার্য। একই সাথে শোক প্রকাশ করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। শোকবার্তায় তাঁরা বলেন, আব্দুল হাই ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা; জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁর মৃত্যুতে ঝিনাইদহবাসী একজন বর্ষীয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো। এই মৃত্যুতে তৈরি শুন্যতা সহজে পুরণীয় নয়। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের  প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, নিউমোনিয়া ও লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকরের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (১৬ মার্চ) ভোরে তিনি মারা যান।