জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে রবিবার ১৬ ই এপ্রিল সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
উক্ত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফরহাদ হোসেন খাঁন, পৌরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিন উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম টুকু, জেলা আনছার ও ভিডিপি কর্যালয়ের জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের সরকারী পরিচালক জানে আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, বাংরাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার মশিউর রহমান।
জেলা শক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপ-পরিচালক হেলাল উজ জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মখলেছুর রহমান, জেলা কালচারাল অফিসার সুজন রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মসফিকুর রহমান, যুব উন্নয়ন কুষ্টিয়ার উপপরিচালক মতিয়ার রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক এ, এইচ, এম, সায়ফুর রহমান, জেলা সমবায় অফিসার আহসান হাবিব, জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ পরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস, আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার উপপরিচালক জহিরুল হোসেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কুষ্টিয়ার ভারপ্রাপ্ত উপপরিচালক হারুন-অর-রশিদ।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুষ্টিয়ার অধ্যক্ষ মোহাম্মদ মেহেদী হাসান, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা রোকসানা বেগম, কৃষি সম্প্রসারন অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক ড. হায়াত মাহমুদ, জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান, বিএডিসি (সার) কুষ্টিয়ার উপপরিচালক আবদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, জেলা বিএডিসি (সেচ) অফিসের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার এ,কে,এম কামরুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কুষ্টিয়ার প্রোগ্রামার আলীমুজ্জামান খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক ইকবাল হিমেল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম মোঃ তৈমুর, বিআরটিএ কুষ্টিয়ার সহকারী পরিচালক (ইঞ্জিঃ) আতিকুল আলম।
কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম আজাদ খাঁন, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক খোন্দকার সফিকুল ইসলাম, কুষ্টিয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব, আঞ্চলিক পাসপোর্ট অফিস কুষ্টিয়ার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার উপমহাপরিদর্শক (চলতি দায়িত্ব) সানতাজ বিল্লাহ, জেলা তথ্য অফিস, কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম, ওজোপাডিকো – ১ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী এস,এম, ফজলে রাব্বি, ওজোপাডিকো – ২ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী অনুপম চক্রবর্তী, পল্লী বিদ্যুৎ কুষ্টিয়ার জেনারেল ম্যানেজার এস এম নাসির উদ্দীন, পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ এবং জেলা রেজিষ্ট্রারের কার্যালয় কুষ্টিয়ার জেলা রেজিস্ট্রার প্রভাকর সাহা সহ জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায়, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কুষ্টিয়া সহ দেশভ্যাপী তাপদাহ, কিশোর গ্যাং, সেচ প্রকল্পের সার্বিক অবস্থা, কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেলগাছী ও আহাম্মদপুরে (পশ্চিমপাড়া) সম্প্রতি আগুন লেগে বাড়ীঘর ও পান বোরজে আগুন, বৈদুতিক লোড শেডিং এর কারণে জন দূর্ভোগ এবং বটতৈল থেকে ত্রিমোহনী পর্যন্ত চার লেন সড়কের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় ।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফরহাদ হোসেন খাঁন বলেন, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের সর্বাধিক সদস্য জেলা ব্যাপি মাঠে থেকে কাজ করবে । সাধারণ জনগণ যাতে র্নিবিঘ্নে ঈদ উল ফিতর উদযাপন করতে পারে সেই জন্য জেলা পুলিশ বাস টার্মিনাল সহ সকল স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহন করেছে । জেলা পুলিশ জনগণের সেবাই সব সময় জনগণের পাশে থাকবে ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম উপস্থিত ওজোপাডিকো ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সমন্বয় করে বিদ্যুতের লোড শেডিং দেওয়ার জন্য যাতে করে কুষ্টিয়ার সকল শ্রেণীর মানুষ সর্বোচ্চ বিদ্যুৎ সেবা পায় ।
এছাড়াও জেলা প্রশাসক জিকে ও সেচ প্রকল্পের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ । তাই সেচ কাজে পানি নিশ্চিত করার কোন বিকল্প নেই । যেখানে যেই সমস্যা আছে সেই সব সমস্যা গুলো চিহিৃত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে । সেচ কাজে পানি সমস্যা কোন ভাবেই মেনে নেওয়া হবে না ।
জনসাধারণের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, সর্ব ক্ষেত্রেই আগুনের ব্যবহার সাবধানে করতে হবে । কারণ মাত্রাতিরক্ত তাপমাত্র এবং গরমের ফলে আগুন লাগার সম্ভাবনা অনেক বেশী । এই সময়ে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে নিয়ে আসা অনেক কষ্ট কর হবে ।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র কর্মকর্তা কর্মচারীদের সব সময় প্রস্তুত থাকার আহবান জানান ।
