কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা’র যুগান্তকারী পদক্ষেপ : স্কুল চলাকালীন সময়ে কোন ছাত্র-ছাত্রী বিনোদনের স্থান, পার্ক ও রিসোর্টে গেলে কঠোর ব্যবস্থা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা’র যুগান্তকারী পদক্ষেপ : স্কুল চলাকালীন সময়ে কোন ছাত্র-ছাত্রী বিনোদনের স্থান, পার্ক ও রিসোর্টে গেলে কঠোর ব্যবস্থা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৩, ২০২৩

গত মঙ্গলবার ১ লা অগাস্ট বিকেল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক এহেতেশাম রেজা । সেই মতবিনিময় সভায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জয়যাত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও জাগো নিউজ ২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি আল মামুন সাগর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজারের প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেল আই কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু’র নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যদের পক্ষ থেকে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়, স্কুল ড্রেস পরিহিত অবস্থায় কোন ছাত্র-ছাত্রী যেন পার্কে বা বিনোদন কেন্দ্রে ভ্রমন করেতে না পারে, সেই বিষয়ে বিধিনিষেধ আরোপ করার জন্য । মঙ্গলবার মতবিনিময় সভা চলাকালীন জেলা প্রশাসক এহেতেশাম রেজা সাংবাদিকদের আশ্বস্থ করেন, অতি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা’র যুগান্তকারী পদক্ষেপ : স্কুল চলাকালীন সময়ে কোন ছাত্র-ছাত্রী বিনোদনের স্থান, পার্ক ও রিসোর্টে গেলে কঠোর ব্যবস্থা

কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা’র যুগান্তকারী পদক্ষেপ : স্কুল চলাকালীন সময়ে কোন ছাত্র-ছাত্রী বিনোদনের স্থান, পার্ক ও রিসোর্টে গেলে কঠোর ব্যবস্থা

মতবিনিময় সভার ঠিক পরের দিন, বুধবার কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা’র নির্দেশ মোতাবেক জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাজী শারমিন নেওয়াজ স্বাক্ষরিত (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা) ০৫.৪৪.৫০০০.০১৬.৫৬.০০২.২৩.১৮০ নং স্মারকের মাধ্যমে কুষ্টিয়ার ৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সেই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

০৫.৪৪.৫০০০.০১৬.৫৬.০০২.২৩.১৮০ নং স্মারকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জনানো হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে স্কুল/কলেজ চলাকালীন কুষ্টিয়া জেলার পার্ক/রিসোর্ট সমূহে স্কুল/কলেজের ইউনিফর্ম পরিহিত অবস্থায় স্কুল/কলেজের ছাত্র/ছাত্রীরা পার্কে অবস্থান করছে । ফলে ছাত্র/ছাত্রীদের লেখা পড়ার মান বিঘ্নিত হচ্ছে । এমতাবাস্থায় স্কুল/কলেজ চলাকালীন যাতে কোন ছাত্র/ছাত্রী পার্কে/রিসোর্ট সমূহে স্কুল/কলেজের ইউনিফর্ম পরিহিত অবস্থায় পার্কে অবস্থান করতে না পারে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

এদিকে নির্দেশনা পাওয়ার সাথে সাথে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও আইসিটি শাখা) স্বরূপ মুহুরী’র নেতৃত্বে একটি আভিযানিক দল কুষ্টিয়া শহরের বেশ কিছু বিনোদনের স্থান সহ সম্ভব্য স্থানগুলো পরিদর্শন করেছেন । সেই সাথে উপস্থিত ছাত্রছাত্রীদের প্রাথমিক এবং মৌখিকভাবে সতর্ক করেছে ।

এই বিষয়ে জেলা প্রশাসন আরো সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে কুষ্টিয়া জেলার সমস্ত বিনোদনের স্থান, পার্ক এবং রিসোর্টে নিয়মিত অভিযান সহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে । সেই সাথে স্কুল-কলেজের যে সকল ছাত্র-ছাত্রীরা স্কুল চলাকালীন সময়ে বিনোদনের স্থান, পার্ক এবং রিসোর্টে অবস্থান করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আরও পড়ুন: