মিরপুরে জাতীয় শোক দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে জাতীয় শোক দিবস পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৫, ২০২৩
মিরপুরে জাতীয় শোক দিবস পালিত

কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মিরপুরে জাতীয় শোক দিবস পালিত

মিরপুরে জাতীয় শোক দিবস পালিত

মিরপুরে জাতীয় শোক দিবস পালিত

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আমতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম‍‍`র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক।

পরে এতিমদের মাঝে খাওয়ার বিতরণ, ধর্মীয় উপার্সনালয়ে দোয়া মাহফিল করা হয়।