জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া: মেহেদি রুমী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া: মেহেদি রুমী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১০, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় তিনি কারো সাথে আপোষ করেননি। দেশীয় পরিমণ্ডলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তিনি একজন সম্মানিত রাষ্ট্রনায়ক ছিলেন। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের রহমান চেয়ারম্যানের মোড়ে বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী একথা বলেন। শিলাইদহ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ নবাব আলী সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,

মহিলা দলনেত্রী অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুমারখালী থানা বিএনপি সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট শাতিল মাহমুদ, অধ্যাপক হারুন অর রশিদ প্রমুখ। সৈয়দ মেহেদী আহমেদ রুমী আরো বলেন, সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা ও মানুষকে সম্মান করার গুণ ছিল বেগম খালেদা জিয়ার অন্যতম বৈশিষ্ট্য। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি সব সময় অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করতেন। শিলাইদহ ইউনিয়ন বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুকাদ্দেস মন্ডলের সভাপতিত্বে শিলাইদহ  ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বাদ জুম্মা অপর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।