জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৪, ২০২৩

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ নিজস্ব ভবনে শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করা হয়।

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোজাম্মেল হক এর সভাপতিত্বে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মিজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক এর সহধর্মিনী তানজিনা গালিব তন্নি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অসীম কুমার সাহা, সুপারিনটেনডেন্ট পিটিআই কুষ্টিয়া। জনাব রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী কুষ্টিয়া পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো: নজরুল ইসলাম, প্রিন্সিপাল এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ। কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল ক্যাপ্টেন মো: নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, শুধু ভাল ছাত্ররা স্কুলে পড়ালেখা করবে আর একটা বিশাল অংশ পিছিয়ে থাকবে এটা হতে পারে না। তাহলে খারাপ ছাত্রদের কি শিক্ষা গ্রহনের অধিকার নেই।

কিছু কিছু স্কুলের এ ধরণের আচরণ সত্যিই নিন্দনীয়। এর ব্যাপ্তি ঘটিয়ে সেই সকল স্কুলগুলোকে আঙ্গুল দেখিয়ে দিতে সঙ্গম হয়েছে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ নামের এই বিদ্যালয়টি। তারা এ প্রথার বাইরে এসে একজন শিক্ষার্থীকে গুণগত শিক্ষার মাধ্যমে ভাল ফলাফল বয়ে এনে দিয়েছে। পুথিগত বিদ্যাই প্রকৃত শিক্ষা নয়। প্রথাগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীর আচার-ব্যবহার, শিষ্টাচার, নীতি নৈতিকতার শিক্ষা দিয়ে সঠিক শিক্ষায় শিক্ষা প্রদানের মাধ্যমে সর্বগুণ সম্পন্ন একজন শিক্ষার্থীতে পরিণত করা একজন ভালো শিক্ষক ও ভাল শিক্ষা প্রতিষ্ঠানের কাজ। এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ তেমনি একটি শিক্ষা প্রতিষ্ঠান। আলোচনা পর্বের পরে স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এ সময় ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ প্রদানের জন্য মেধা তালিকা অনুসারে বিভিন্ন শ্রেনীর মোট ১৪ জন মেধাবী শিক্ষার্থীদের ফরেন ট্যুর এর ব্যবস্থা করে দেওয়া হয়।