আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু বলেছেন, আমি কুষ্টিয়া সদরে জন্মেছি। জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি কুষ্টিয়ার মাটি ও মানুষের সাথেই আছি। শিক্ষাজীবন শেষ করে কুষ্টিয়াতেই কর্মজীবনে রয়েছি।

কুষ্টিয়ার মানুষের ভালবাসারটানে আমার পিতার মতো আমিও আজ পর্যন্ত কুষ্টিয়া ছেড়ে কোথাও যায়নি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথেই থাকতে চাই। আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। তণু বলেন, আমি আপনাদের মাটি ও মানুষের সন্তান। জন্ম আমার কুষ্টিয়া সদরে, মৃত্যুর পর সমাহিত হবে এই কুষ্টিয়া সদরের মাটিতে একথাটি আপনাদের মনে রাখতে হবে। তণু বলেন, আমি আপনাদের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি। রাজনীতি আমার পেশা নয়, নেশা। রাজনীতির মাধ্যমে আমি অর্থ উপার্জন করতে চাইনা, আমার পিতার উত্তরসূরী হয়ে আপনাদের সেবাই নিজেকে নিয়োজিত করতে চাই।
তণু বলেন, কুষ্টিয়া সদরকে আরও আধুনিকায়ন ও উন্নয়ন করতে আমার মহাপরিকল্পনা রয়েছে। যদি সুযোগ পাই আমার পরিকল্পনা বাস্তবায়নের মধ্যদিয়ে স্মার্ট কুষ্টিয়া সদর গড়বো। যেসব রাস্তাঘাট, ড্রেন, নদীনালা, হাট, বাজারের উন্নয়নের প্রয়োজন সেগুলো অতিদ্রুত করার চেষ্টা করবো এবং বহুমুখি প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবো। যুবসমাজের লেখাপড়ার পাশাপাশি আউট সোর্সিংসহ অনলাই ব্যবসা বানিজ্যের সুযোগ সৃষ্টির চেষ্টা করবো। কুষ্টিয়াবাসীর বেকারত্ব দূর করার জন্য বন্ধমিল-কারখানা চালু করার চেষ্টা করবো এবং অবহেলিত কুষ্টিয়া সদরের উন্নয়নে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করবো। তণু বলেন, আমি কুষ্টিয়া সদরকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও ভূমি দস্যু মুক্ত করে সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার অতীত ইতিহাস ফিরিয়ে আনতে চাই। জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এ কাজগুলো করার সুযোগ আমার আছে। আশারাখি দলমত নির্বিশেষে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে কুষ্টিয়া সদরের উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। গতকাল কুষ্টিয়া শহরও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার তণু এসব কথা বলেন।
এসময়তার সাথে ছিলেন তণুর পিতা কুষ্টিয়া পৌরসভার বারংবার নির্বাচিত মেয়র, বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা জননেতা আনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান মন্টু, শহর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মাছুদুর রহমান তোতা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তণু দিনব্যাপি নিজকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে শহরের ডিসি কোর্ট চত্বর, সদর উপজেলার বড়আইলচারা বাজার, খোদ আইলচারা, নাজির মোড়, ভাদালিয়া বাজার সহবিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় শত-শত নারী-পুরুষ তণুকে একনজর দেখার জন্য ছুটে আসেন। তণুর কথা শুনে আবেগ আপ্লুত হয়ে অশ্রুসিক্ত নয়নে অনেকেই তণুকে জড়িয়ে ধরেন। তারা ঈগল প্রতীকে ভোট প্রদানের প্রতিশ্রুতি দেন।
