কুমারখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
কুষ্টিয়া কুমারখালী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
(২৯ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে পাবলিক লাইব্রেরী সড়ক সংলগ্ন এলাকায়। জম্মদিন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুণ এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ, কেন্দ্রীয় তাঁতি লীগের সহ-সভাপতি এ্যাডঃ নিজামুল হক চুন্নু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান টুকু, কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় এমপি জর্জ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। আল্টিমেটাম দেওয়ার পর ওনারা নিজেরাই নিখোঁজ হয়ে গেলেন। এখন শোনা যাচ্ছে ওনারা নাকি আওয়ামীলীগের সঙ্গে গোপনে আতায়াত করছে। মানবতার মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যে আলোচনা করছি এই আলোচনা অত্যান্ত গুরুত্বপূর্ণ। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে কাজ করছে দেশ ও দেশের বাইরে কিছু মানুষ, তাদের আশা পূরণ হবে না। আগামী নির্বাচন এই সরকারের আমলে অনুষ্ঠিত হবে। এই বিষয়ে সবাই কে প্রস্তুত থাকতে হবে।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
