কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম নিশাতসহ ১১জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া সদরের জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

তবে তাৎক্ষণিক আটককৃত জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নিশাত ছাড়া অন্য নেতাকর্মীদের নাম-পরিচয় পাওয়া যায়নি।কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন,কোনো কারণ ছাড়াই তাদের ধরে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ ১১জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে জেলার দৌলতপুর উপজেলা বিএনপির দুইজন নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন:
